এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের পুত্রবধূ রৌশন আরা দোলন টানা ৫ম বারের মতো যুক্তরাজ্যের কেন্ট কাউন্টির রামসগেট শহরে মেয়র নির্বাচিত হয়েছেন।
বুধবার (০৬ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় রামসগেট সিটি কাউন্সিলের বার্ষিক সভায় ৯৯% সমর্থন পেয়ে তিনি টানা ৫ম বারের মতো মেয়র নির্বাচিত হন।
রৌশন আরা দোলন পিরোজপুর সিআইপাড়া এলাকার ইংল্যান্ড প্রবাসী ব্যবসায়ী রেজাউর রহমান জামান এর স্ত্রী। রেজাউর রহমান ভান্ডারিয়া উপজেলার পূর্ব ভান্ডারিয়া গ্রামের আফসার উদ্দিন এর ছেলে। রৌশন আরা এশিয়া মহাদেশের ১ম নারী মেয়র যিনি টানা ৫ বার মেয়র নির্বাচিত হয়ে গৌরব অর্জন করেন।
টানা ৫ম বারের মতো মেয়র নির্বাচিত হয়ে রৌশন আরা দোলন বলেন, "৫মবারের মতো রামস গেটের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের। শহরের স্বেচ্ছাসেবক সংগঠক, দাতব্য সংস্থা ও সাধারণ বাসিন্দাদের প্রতি আমি কৃতজ্ঞ। সবার সহযোগিতায় রামসগেটকে বসবাসের জন্য আরও সুন্দর ও উন্নত শহর হিসেবে গড়ে তুলতে কাজ করে যাব।"
রৌশন আরা দোলন ১৯৭৮ সালে ৮ম শ্রেণীতে অধ্যয়নরত অবস্থায় বাবা-মায়ের সঙ্গে যুক্তরাজ্যে পারি জমান। সেখানে উচ্চশিক্ষা সম্পন্ন করে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত হন। ২০১৭ সালে তিনি যুক্তরাজ্যের লেবার পার্টির সংসদ সদস্য প্রার্থী হিসেবেও নির্বাচন করেন। রৌশন আরা দোলনের পৈত্রিক বাড়ি মানিকগঞ্জ জেলার সিংগার উপজেলার তালেপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামে। তিনি ইঞ্জিনিয়ার রজ্জব আলীর মেয়ে।
রৌশন আরা দোলন ও তার স্বামী রেজাউর রহমান জামান যৌথভাবে 'রামসগেট তান্দুরি' নামে একটি রেস্টুরেন্ট ব্যবসা পরিচালনা করেন। ব্যক্তি জীবনে তিনি ০২ সন্তানের জননী। বড় ছেলে রাইভি শামস রহমান ইংল্যান্ডের ডিপার্টমেন্ট ফর এডুকেশনের আইন উপদেষ্টা হিসেবে কর্মরত এবং ছোট ছেলে জুনায়েদ রহমান কলেজে অধ্যায়নরত আছেন। ২০১৯ সালের ২০ মে ১ম বারের মতো রামস গেটের মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে টানা ৫বার তিনি এ পদে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ ও যুক্তরাজ্য উভয় দেশেই তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে সক্রিয় রয়েছেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।