এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়ায় সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের হামলায় এক স্কুল ছাত্র আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের লিটন সরদারের ছেলে রাংতা মাধ্যমিক বিদ্যালয়ের দশম
শ্রেণির ছাত্র হৃদয় সরদার (১৬) কে সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের সদস্যরা মারধর করে আহত করে।
আহত হৃদয় সরদার জানান, পূর্বে রাংতা গ্রামের আলামিন হাওলাদারের ছেলে আলিম হাওলাদার ও খোরশেদ হাওলাদারের ছেলে সাজিদ সরদার আমাদের এলাকার একটি মেয়েকে উত্তক্ত করায় আমি এর প্রতিবাদ করলে আমাকে তখন মারধর করে। পরে স্থানীয় ভাবে বিষয়টি মিমাংসা হয়ে যায়। পরবর্তীতে স্থানীয় চাঁদশীর মেলায় বসে আবারও তাদের সাথে পূর্ব বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটে।
এঘটনা নিয়ে উভয় পক্ষ সালিশ মিমাংসার ব্যবস্থা করে। সোমবার উত্তর শিহিপাশা গ্রামের মনসুর হাওলাদারের জমিতে ধান কাটার জন্য শ্রমিক হিসেবে আমি কাজ করি। আমি জমি থেকে মাথায় করে ধানের আটি নিয়ে রাস্তার উপর আসলে তখন আগে থেকে ওৎ পেতে থাকা কিশোর গ্যাংয়ের সদস্য রাংতা গ্রামের আলিম হাওলাদার, সাজিদ হাওলাদার, সজল সরদার, আশ্রাফুল ঘরামীসহ ১০/১২ জন মিলে আমাকে এলোপাথারি পিটিয়ে আহত করে। তখন ওই জমির মালিক মনসুর হাওলাদারসহ স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এর আগেও এই কিশোর গ্যাংয়ের সদস্যরা এলাকায় বিভিন্ন লোকজনদের মারধর ও মেয়েদের উত্তক্ত করে আসছিলো।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।