এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে প্রায় ১৯হাজার হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। এবারে বোরো ধান রোপণের শুরু থেকেই আবহাওয়া অনুকূলে থাকায় ধানের বাম্পার ফলন হবে বলে কৃষকরা আশাবাদী। জানা যায়, চলতি রবি মৌসুমে নওগাঁ জেলার শস্যভান্ডার হিসেবে খ্যাত আত্রাইয়ে বিস্তীর্ণ মাঠ জুড়ে বোরো ধানের চাষ করা হয়েছে।
উপজেলার ৮ ইউনিয়নের মধ্যে শাহাগোলা, ভোঁপাডা, পাঁচুপুর ও মনিয়ারী ইউনিয়নে সর্বাধিক পরিমাণ জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে।গত ডিসেম্বর মাস থেকে এলাকার কিছু কিছু এলাকায় বোরো চাষ শুরু হয়েছিল। তবে জানুয়ারি মাসটি ছিল বোরো ধান রোপণের ভরা মৌসুম। সেই কনকনে শীত উপেক্ষা করে কৃষকরা বোরো ধান রোপণ করেছেন। এরপর থেকে নিয়মিত পানি দেয়া, কীটনাশক প্রয়োগসহ বিভিন্ন পরিচর্যার মধ্য দিয়ে ধানের গাছগুলো এখন দর্শনীয় হয়ে উঠেছে।
উপজেলার ৮ ইউনিয়নের মাঠগুলোতে যেদিকেই চোখ যায় সেদিকেই এখন সবুজের সমারোহ। ইতিমধ্যেই অনেক এলাকার মাঠে ধানের শীষ বের হয়েছে। এ ধানের শীষের সাথে সম্পৃক্ত রয়েছে কৃষকের অনেক স্বপ্ন।
উপজেলার চৌথল গ্রামের কৃষক আলতাফ হোসেন, নওদুলী গ্রামের শফিউদ্দিন, বাঁকা গ্রামের মাসুম মৃধা বলেন, আমাদের এলাকার প্রধান আবাদই হলো বোরো ধান। বোরো ধানের মধ্যে জিরা সাইল ধানের আবাদ আমাদের এ এলাকাতে সর্বাধিক পরিমাণ জমিতে করা হয়েছে। এছাড়াও কাটারিভোগ এবং কিছু কিছু জমিতে নতুন ব্রি-৮১ জাতের ধানের চাষ করা হয়েছে। শুরু থেকেই আবহাওয়া ভাল থাকায় ধানের গাছগুলো দর্শনীয় হয়ে উঠেছে। প্রাকৃতিক কোন দুর্যোগ না হলে এবারে বাম্পার ফলন হবে বলে আমরা আশাবাদী।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার বলেন, বোরো চাষে কৃষকরা যাতে প্রতারিত না হন এ জন্য শুরু থেকেই আমরা মাঠ পর্যায়ে তদারকি করেছি। বিশেষ করে বীজ, সার ও সেচ ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এ ছাড়াও অল্প খরচে অধিক ফলনের জন্য আমরা কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করেছি। বিশেষ করে বোরো ধান রোপণের শুরু থেকেই আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ প্রদান করেছেন।
জানু ২৮, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নেত্রকোনা | ১৫ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ | ১৫ জুলাই, ২০২৬
মাগুরা | ১৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।