এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীতে বর্তমানে তেমন কোনো শীর্ষ সন্ত্রাসী নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। তিনি বলেছেন, যারা আছে তারা মূলত শীর্ষ সন্ত্রাসীদের সহযোগী অথবা তাদের নাম ভাঙিয়ে ফায়দা লোটার চেষ্টাকারী অসাধু চক্র। তবে এসব অপরাধ দমনে পুলিশ অত্যন্ত তৎপর রয়েছে।
শনিবার (২ মে) সকালে রাজধানীর কারওয়ান বাজারে নবনির্মিত 'কারওয়ান বাজার পুলিশ ক্যাম্প'-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।
ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, "সন্ত্রাসীদের তালিকা নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। রাজধানীতে এখন শীর্ষ সন্ত্রাসী বলতে তেমন কেউ নেই। কিছু অসাধু চক্র শীর্ষ সন্ত্রাসীদের নাম ভাঙিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালানোর মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। তবে এসব কর্মকাণ্ড দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। বিষয়টি নিয়ে নগরবাসীর চিন্তিত হওয়ার কোনো কারণ নেই।"
চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে মো. সরওয়ার বলেন, "যেকোনো মূল্যে চাঁদাবাজি রুখে দেওয়া হবে। সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে। এ লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোপনে এবং বিরামহীনভাবে কাজ চালিয়ে যাচ্ছে।"
নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করাকেই ডিএমপি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন হওয়ার আহ্বান জানান।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা জানান, কারওয়ান বাজার ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এই নতুন পুলিশ ক্যাম্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
মে ১৮, ২০২৬
নভেম্বর ১৭, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।