এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নিজেদের পতাকাবাহী কার্গো জাহাজ জব্দের কড়া জবাব দিয়েছে ইরান। প্রতিশোধ হিসেবে এবার মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে সরাসরি ড্রোন হামলা চালিয়েছে দেশটি। সোমবার (২০ এপ্রিল) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা 'তাসনিম'-এর বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোন হামলায় মার্কিন যুদ্ধজাহাজটির কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কি না বা হয়ে থাকলে তার মাত্রা কতটুকু, সে বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।
হামলার প্রেক্ষাপট সম্পর্কে জানা যায়, এর আগে রোববার ওমান উপসাগরের হরমুজ প্রণালির কাছে ইরানি পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ আটক করে মার্কিন নৌবাহিনী। মূলত এই ঘটনার জের ধরেই যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা আঘাত হানল তেহরান।
মার্কিন যুক্তরাষ্ট্রের ওই পদক্ষেপের পরপরই চরম প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছিল ইরান। দেশটির পক্ষ থেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলা হয়, জাহাজ আটকের মাধ্যমে যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এই ঘটনাকে 'সশস্ত্র জলদস্যুতা' হিসেবে আখ্যায়িত করে এর দ্রুত ও কড়া জবাব দেওয়ার ঘোষণাও দিয়েছিল তারা। সেই ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই মার্কিন যুদ্ধজাহাজে এই ড্রোন হামলা চালাল ইরান।
আগস্ট ২৭, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
সারাদেশ | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।