এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিশ্বের অন্যতম সুরক্ষিত ভবন হিসেবে পরিচিত মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসে প্রবেশ করে ডোনাল্ড ট্রাম্পকে হত্যার সরাসরি হুমকি দিয়েছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) সাবেক শীর্ষ কমান্ডার হোসেইন কানানি মোগাদ্দাম।
ইরানের স্থানীয় সংবাদ মাধ্যম ‘ফারারু’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, তেহরান চাইলে যুক্তরাষ্ট্রের ক্ষমতার কেন্দ্রবিন্দু হোয়াইট হাউসের ভেতরে ঢুকেও ট্রাম্পকে হত্যা করতে সক্ষম।
কানানি মোগাদ্দাম বলেন, “যদি ট্রাম্পকে হত্যা করাই আমাদের মূল লক্ষ্য হয়, তবে ইসলামি প্রজাতন্ত্র ইরানের পক্ষে হোয়াইট হাউসের ভেতরেই তা সহজে করা সম্ভব। যখনই প্রয়োজন হবে, আমরা তা করতে সম্পূর্ণ সক্ষম।”
ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি হুমকির পাশাপাশি তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার চলমান আলোচনা নিয়েও কথা বলেন সাবেক এই আইআরজিসি কমান্ডার। তিনি বলেন, “আমরা আমেরিকানদের সঙ্গে শান্তির জন্য কোনো আলোচনা করছি না। আমাদের আলোচনার মূল উদ্দেশ্য কেবল উত্তেজনা কমানো।”
তিনি আরও ব্যাখ্যা করেন, মার্কিন প্রশাসনের সঙ্গে এই সংলাপের লক্ষ্য হলো ওয়াশিংটনের করা বিভিন্ন অভিযোগের জবাব দেওয়া, ইরানের নিজস্ব দাবিগুলোকে জোরালো করা এবং বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান তুলে ধরা।
যুক্তরাষ্ট্রের বর্তমান কঠোর অবস্থানের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “আমরা ট্রাম্প ও তাঁর অপরাধী সহযোগীদের সঙ্গে শান্তির জন্য কোনো সংলাপে বসছি না। এই আলোচনার মাধ্যমে আমরা কেবল আমাদের অধিকার পুনরুদ্ধার করতে এবং যুক্তরাষ্ট্রের করা অভিযোগগুলো স্পষ্ট করতে চাই। আর মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে প্রতিশোধ ও পাল্টা আক্রমণের বিষয়টি আলোচনার টেবিলে সব সময়ই জোরালোভাবে রয়েছে।”
সাবেক এই সামরিক কর্মকর্তার এমন বক্তব্যকে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইরানের পক্ষ থেকে আসা সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় ও সরাসরি হুমকি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২০ সালে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে আইআরজিসির কুদস ফোর্সের তৎকালীন প্রধান জেনারেল কাসেম সোলেইমানি নিহত হওয়ার পর থেকেই তেহরান বারবার ট্রাম্পসহ তৎকালীন মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের ওপর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করে আসছে। কানানি মোগাদ্দামের এই নতুন বক্তব্য সেই দীর্ঘদিনের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিল।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দাবি করেছেন যে, তিনি ইরানের ‘এক নম্বর কিলিং টার্গেট’ বা প্রধান লক্ষ্যবস্তু। তবে নিজের এই দাবির সপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি তিনি।
আগস্ট ১২, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।