এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় অতিবৃষ্টি ও পাহাড় ধসের কারণে আশ্রয়হীন হয়ে পড়া ২৬০ জন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর উদ্যোগে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া এসব মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক টানা বর্ষণ ও পাহাড় ধসের ফলে কাপ্তাই ইউনিয়নের লগ গেইট, কাপ্তাই নতুন বাজার, সাদেক মাষ্টার টিলা এবং বিএফআইডিসি পাড়া এলাকার বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এতে গৃহহীন হয়ে পড়া বাসিন্দারা বর্তমানে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে স্থাপিত অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।
বিজিবির ৪১ ব্যাটালিয়নের 'সম্প্রীতি ও উন্নয়ন' প্রকল্পের আওতায় ওয়াগ্গাছড়া জোন কমান্ডার লেঃ কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস্-এর সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় এই মানবিক সহায়তা প্রদান করা হয়। দুপুরে আশ্রয়কেন্দ্রে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে খাবারের প্যাকেট তুলে দেন ওয়াগ্গাছড়া জোনের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক মোঃ জহিরুল ইসলাম।
খাবার বিতরণের পাশাপাশি তিনি আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি আশ্বস্ত করে বলেন, দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগে বিজিবি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও এই সহায়তার ধারা অব্যাহত থাকবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বরিশাল | ১৩ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৩ অক্টোবর, ২০২৬
নীলফামারী | ১৩ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।