এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুরে সারাদেশের ন্যায় অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকালে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে ফিতা কেটে এই মহতী কার্যক্রমের সূচনা করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মমিনুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরিফ শাওন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
সদরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন শাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান (বদু), মেডিকেল অফিসার ডাঃ গোলাম রব্বানী সহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে জানানো হয়, জনস্বাস্থ্যের সুরক্ষায় সরকার দেশব্যাপী এই টিকাদান কর্মসূচি পরিচালনা করছে। সদরপুরেও এর ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে (দেশব্যাপী লক্ষ্যমাত্রার অংশ হিসেবে) টিকা প্রদানের পরিকল্পনা রয়েছে।
সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৮টা থেকে টিকাদান কেন্দ্রে এই কার্যক্রম চলবে।
প্রথম ধাপে ৫ এপ্রিল শুরু হওয়া কর্মসূচি চলবে ২৫ এপ্রিল পর্যন্ত এবং ১২ এপ্রিল শুরু হওয়া দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম ১২ মে পর্যন্ত অব্যাহত থাকবে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শরিফ শাওন বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও সবল রাখতে হাম-রুবেলা টিকা অত্যন্ত কার্যকর। একটি শিশুও যেন এই টিকা থেকে বাদ না পড়ে, সেদিকে আমাদের সকলকে খেয়াল রাখতে হবে।
সভাপতির বক্তব্যে ডাঃ মোঃ মমিনুর রহমান সরকার অভিভাবকদের নির্দিষ্ট সময়ের মধ্যে নিকটস্থ কেন্দ্রে শিশুদের নিয়ে এসে টিকা নিশ্চিত করার আহ্বান জানান।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৭ জুন, ২০২৬
নোয়াখালী | ৭ জুন, ২০২৬
জাতীয় | ৭ জুন, ২০২৬
জাতীয় | ৭ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।