এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর পৌরসভার উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের সাজেদা কবির উদ্দিন পৌর বালিকা বিদ্যালয়ের মাঠে নকআউট পদ্ধতিতে আয়োজিত এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব সম্পন্ন হয়।
গত ৮ এপ্রিল থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে মোট ২২টি দল অংশগ্রহণ করে। শহরের ৬টি ভেন্যুতে পর্যায়ক্রমে খেলা অনুষ্ঠিত হয়।
মেয়েদের বিভাগে মহিম সরকারি প্রাথমিক বিদ্যালয় ফাইনালে ঝিলটুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের হয়ে দুটি গোল করেন রোন রিং ম্রো, যিনি ম্রো সম্প্রদায়ের একজন শিক্ষার্থী।
অন্যদিকে ছেলেদের বিভাগে আলিপুর শিক্ষা কেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় ফাইনালে আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের হয়ে প্রথমার্ধেই দুটি গোল করেন সাজিম।
ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুশান্ত কুমার বাড়ৈ, সাজেদা কবির প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শামসুন্নাহার, আলিপুর শিক্ষা কেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিলুফা বেগম, ঝিলটুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোহানা নাসরিন, মহিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফারহানা নাসরিন, আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইয়াসমিন খানম এবং সাজেদা কবির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর মণ্ডলসহ অন্যান্য শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
খেলাটি পরিচালনা করেন রেফারি মো. আল আমিন। সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ সামি ও মোহাম্মদ নুর।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।