এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের নাজিরপুরে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি ও অবৈধভাবে মজুদ করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে। এসময় এক ব্যবসায়ীর কাছ থেকে ৪০০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে।
রবিবার (২৯ মার্চ) বিকেলে উপজেলার চাঁদকাঠী ও গাওখালী বাজারে অভিযান পরিচালনা করেন নাজিরপুরের সহকারী কমিশনার (ভূমি) শপথ বৈরাগী।
অভিযানে চাঁদকাঠী বাজারের সারদা ফার্মেসিতে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি করার দায়ে হাসান বাহাদুর নামের এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে গাওখালী বাজারের মেসার্স শিহাব স্টোরের মালিক জিয়াউল হাসান সোহাগকে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া পেট্রোল মজুদ এবং অতিরিক্ত দামে বিক্রি করার দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় তার কাছ থেকে প্রায় ৪০০ লিটার পেট্রোল জব্দ করা হয়।
অভিযান পরিচালনার সময় দেখা যায়, অভিযুক্ত তেল বিক্রেতার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বৈধ অনুমোদন ছিল না। ভ্রাম্যমাণ আদালত ভবিষ্যতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনপত্র ছাড়া তেল বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের কঠোর নির্দেশনা প্রদান করেন।
প্রশাসন পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয় জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণ ও অনিয়ম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সেপ্টেম্বর ২৫, ২০২৫
সেপ্টেম্বর ১৮, ২০২৫
এপ্রিল ১৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।