এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়ে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। দীর্ঘ ১১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ জয় টাইগারদের ক্রিকেটে এক নতুন সাফল্যের পালক যুক্ত করল।
সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে টসে জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় পাকিস্তান। শুরুটা দুর্দান্ত করেন দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। উদ্বোধনী জুটিতে আসে ১০৫ রান। এরপর নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে তামিম আরও ৫৩ রান যোগ করেন। শান্ত ৩৪ বলে ২৭ রান করে ফিরলেও, ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরির দেখা পান তানজিদ হাসান তামিম। ১০৭ বলে ১০৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। এছাড়া লিটন দাসের ৪১ এবং তাওহীদ হৃদয়ের ৪৮ রানের ঝড়ো ইনিংসে ভর করে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ২৯০ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায়। পাকিস্তানের পক্ষে হারিস রউফ ৩টি উইকেট শিকার করেন।
২৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে পাকিস্তান। মাত্র ১৭ রানেই তারা হারায় ৩ উইকেট। তাসকিন আহমেদের গতি এবং নাহিদ রানার বোলিং তোপে কোণঠাসা হয়ে পড়ে সফরকারীরা। তবে চতুর্থ উইকেটে গাজী ঘোরি ও আবদুল সামাদ প্রতিরোধের চেষ্টা করেন। এরপর সালমান আলী আগা ৯৮ বলে ১০৬ রানের একটি চোখ ধাঁধানো সেঞ্চুরি হাঁকিয়ে বাংলাদেশের জন্য বড় হুমকি হয়ে দাঁড়ান।
ম্যাচের শেষ দিকে নাটকীয়তা চরমে পৌঁছায়। জয়ের জন্য শেষ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৪ রান, হাতে ছিল মাত্র ১ উইকেট। বল হাতে রিশাদ হোসেন চাপের মুখে দারুণ বোলিং করে মাত্র ২ রান দিয়ে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদিকে আউট করলে ২৭৯ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস।
বাংলাদেশের পক্ষে তাসকিন ৪টি, মোস্তাফিজ ৩টি এবং নাহিদ রানা ২টি উইকেট শিকার করে জয়ের নায়ক হন। এই জয়ে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে ১০ থেকে ৯ নম্বরে উঠে এল বাংলাদেশ।
জুলাই ২০, ২০২৬
ডিসেম্বর ২৫, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
কুষ্টিয়া | ৩০ জুলাই, ২০২৬
বরিশাল | ৩০ জুলাই, ২০২৬
রাজবাড়ী | ৩০ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ৩০ জুলাই, ২০২৬
জাতীয় | ৩০ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।