এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদ নেতা তারেক রহমান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের শুরুর মধ্য দিয়ে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের নবযাত্রা শুরু হলো। তিনি দেশের প্রতিটি পরিবারকে স্বনির্ভর করে গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
বৃহস্পতিবার সকালে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সংসদের কার্যক্রম শুরু হয়। বেলা সোয়া ১১টার দিকে অধিবেশনের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৯৭১ সাল থেকে আজ পর্যন্ত দেশের সকল গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপির রাজনীতির মূল দর্শন হলো জনগণের জীবনমান উন্নয়ন এবং প্রতিটি পরিবারকে স্বনির্ভর করে তোলা। একটি সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমি সব দল ও জনগণের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।’ তিনি আরও যোগ করেন, স্বনির্ভর বাংলাদেশ গড়ার মহতী উদ্যোগে কারো কোনো দ্বিমত থাকার সুযোগ নেই। দল-মতনির্বিশেষে তিনি দেশের আপামর জনগণের প্রতিনিধিত্ব করছেন বলেও উল্লেখ করেন।
সংসদ নেতা হিসেবে বক্তব্যের শেষে প্রধানমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বৈঠকের সভাপতিত্ব করার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন। এই প্রস্তাব সমর্থন করেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংসদে বিরোধী দলের পক্ষ থেকে বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই প্রস্তাব সমর্থন করেন। তবে তিনি এ বিষয়ে বিরোধী দলের সাথে পূর্ব আলোচনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
সরকারি ও বিরোধী দলের সমর্থনের মধ্য দিয়ে সর্বসম্মতিক্রমে খন্দকার মোশাররফ হোসেনকে ত্রয়োদশ সংসদের প্রথম বৈঠকের সভাপতি হিসেবে নির্ধারণ করা হয়। এরপর তিনি স্পিকারের আসনে বসে সংসদের কার্যক্রম পরিচালনা শুরু করেন।
আগস্ট ২৬, ২০২৫
ফেব্রু ২১, ২০২৬
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১১ জুন, ২০২৬
খাগড়াছড়ি | ১১ জুন, ২০২৬
নোয়াখালী | ১১ জুন, ২০২৬
রাঙ্গামাটি | ১১ জুন, ২০২৬
ফরিদপুর | ১১ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।