এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, মেধা, যোগ্যতা ও অপ্রতিরোধ্য তারুণ্যের শক্তিতে বলীয়ান কর্মমুখী তরুণ প্রজন্মই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের ভিত্তি গড়ে তুলবে।
তিনি বলেন, “আনসার ও ভিডিপির প্রশিক্ষিত তরুণ-তরুণীরা আসন্ন জাতীয় নির্বাচনে দায়িত্বশীল ভূমিকা পালন করে জাতির অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”
সোমবার (১০ নভেম্বর) রাজধানীর সাভার উপজেলার গোকুলনগর স্কুল অ্যান্ড কলেজে ভিডিপি প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরে তিনি গাজীপুর মহানগরের ছোট দেওড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়ে ভিডিপি প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। সফরকালে মহাপরিচালক গাজীপুর জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ও পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি আসন্ন জাতীয় নির্বাচনে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালনের জন্য কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন।
ভিডিপি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে মহাপরিচালক বলেন, “এই প্রশিক্ষণের লক্ষ্য কেবল জ্ঞান অর্জন নয়; বরং অর্জিত জ্ঞান ও দক্ষতাকে বাস্তব জীবনে প্রয়োগ করে একজন তরুণ যেন গণপ্রতিরক্ষায় ভূমিকা রাখার পাশাপাশি সফল উদ্যোক্তা হয়ে আত্মনির্ভর হতে পারে— সেটিই আমাদের মূল উদ্দেশ্য।”
তিনি আরও বলেন, “আনসার ও ভিডিপির প্রশিক্ষণ ব্যবস্থা এখন সময়োপযোগী ও কর্মমুখী কাঠামোতে পুনর্গঠিত হয়েছে। এর ফলে তরুণ প্রজন্ম নিজেদের জীবিকা উন্নয়নের পাশাপাশি জাতীয় নিরাপত্তা ও উন্নয়ন অভিযাত্রায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।”
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, “নির্বাচনকালীন সময়ে যেকোনো অপতৎপরতা বা ষড়যন্ত্র প্রতিহত করা এবং ভোটকেন্দ্রসমূহের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপি সদস্যরা অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করবে।”
তিনি আরও বলেন, “আনসার ও ভিডিপি রাষ্ট্র পরিকল্পিত নিরাপত্তা বলয়ের অপরিহার্য অংশ হিসেবে জাতীয় নির্বাচনে নিরপেক্ষ ও পেশাদার দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ। বাহিনীর সদস্যদের প্রতি আমার আহ্বান— দেশপ্রেমে উজ্জীবিত থেকে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকতে হবে।”
জাতীয় উন্নয়ন ও নিরাপত্তায় আনসার-ভিডিপির অবদান ইতোমধ্যেই সুপ্রতিষ্ঠিত। মহাপরিচালকের এ সফর বাহিনীর সদস্যদের দায়িত্ববোধ ও প্রশিক্ষণ কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে এবং আসন্ন জাতীয় নির্বাচনে পেশাদারিত্ব ও দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত স্থাপনে অনুপ্রেরণা জোগাবে।
সফরে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও ভিডিপির ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক মোঃ আশরাফুল আলম, জেলা কমান্ড্যান্ট (ঢাকা) মোহাম্মদ মোস্তাক আহমদ, জেলা কমান্ড্যান্ট (গাজীপুর) ফারুক আহম্মেদসহ বাহিনীর অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
জুন ১০, ২০২৬
জুলাই ২৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
রাজবাড়ী | ২৭ জুন, ২০২৬
জাতীয় | ২৭ জুন, ২০২৬
জাতীয় | ২৭ জুন, ২০২৬
জাতীয় | ২৭ জুন, ২০২৬
বিনোদন | ২৭ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।