এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলার আড়িয়াল খাঁ নদী থেকে এক অজ্ঞাত নারীর (বয়স আনুমানিক ৩২) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার ঢেউখালী ইউনিয়নের হানিফ হাজীর ডাঙ্গী গ্রামসংলগ্ন নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৩টার দিকে নদীতে লাশটি ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে ফরিদপুর কোতোয়ালি নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
ফরিদপুর কোতোয়ালি নৌপুলিশের এসআই মো. আবুজর গিফারী বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছি। ধারণা করা হচ্ছে, প্রায় ৮ থেকে ১০ দিন আগে নারীটি মারা গিয়ে নদীতে ভেসে এসেছে। লাশের বিভিন্ন অংশ নদীর মাছ খেয়ে ফেলেছে বা ক্ষয়ে গেছে। সুরতহাল শেষে লাশটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, “নৌপুলিশ লাশটি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি একটি অজ্ঞাত নারীর লাশ বলে জানা গেছে। নৌপুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছে।”
পুলিশের পক্ষ থেকে জানা গেছে, লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
সেপ্টেম্বর ১১, ২০২৫
অক্টোবর ২৩, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।