এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকার উপকণ্ঠ সাভারের আমিনবাজার এলাকায় গাঁজা ও হিরোইনসহ দুইজন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহষ্পতিবার (১৪ জুন) সকাল থেকে পৃথক সময়ে চালানো অভিযানে বড়দেশী গ্রামের দুই বাসিন্দাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে বড়দেশী গ্রামের বৈশারটেক এলাকায় অভিযান চালিয়ে পাঁচ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ রেহেনা বেগম (৪৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি মৃত আব্দুল গফুর মোল্লার মেয়ে এবং দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের কারবার চালিয়ে আসছিলেন।
পরে একই দিনে একই এলাকার পশ্চিম পাড়ায় পৃথক আরেকটি অভিযানে একশ’ পুড়িয়া হিরোইন (মোট ১০ গ্রাম) সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী কবির হোসেন (৩৮) কে গ্রেফতার করা হয়। তিনি মৃত মাহতাব উদ্দিনের ছেলে।
সাভার মডেল থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আমরা নিয়মিত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করছি। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।”
স্থানীয়দের মতে, মাদকের বিরুদ্ধে এমন অভিযান আরও জোরদার হলে সমাজ অনেকটাই নিরাপদ হবে। তারা পুলিশের এই কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন এবং মাদক নির্মূলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
জুলাই ১১, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
রাজধানী | ৩ অক্টোবর, ২০২৬
আন্তর্জাতিক | ৩ অক্টোবর, ২০২৬
ভারত | ৩ অক্টোবর, ২০২৬
রাজধানী | ৩ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।