সদরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

নুরুল ইসলাম,সদরপুর(ফরিদপুর)প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি, ২০২৫ ৬:৩০ পিএম
শেয়ার করুন:
সদরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

ফরিদপুরের সদরপুরে মাতৃভাষা বাংলার মর্যাদা সমুন্নত রাখতে ভাষা শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগকে স্মরণ করে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮ টায় সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে একটি প্রভাত ফেরী বের করা হয়। 
প্রভাত ফেরিতে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজামান (বদু)সহ অন্যান্য নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ,  মুক্তিযোদ্ধা, রোভার স্কাউটদল ও গার্লস গাইড, বিভিন্ন সরকারি বেসরকারি কলেজ ও স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও বিশিষ্ট নাগরিকবৃন্দ। 
এর আগে উপজেলা প্রশাসনের আয়োজনে রীতি অনুযায়ী দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে  উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত  কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।