এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলায় সিদ্দিক মল্লিক (৪৫) নামে এক কৃষকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৫ মার্চ) সকাল ৭টার দিকে কৃষ্ণপুর ইউনিয়নের শৌলডুবি গ্রামের একটি পরিত্যক্ত ভিটায় আম গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। নিহত সিদ্দিক ঐ এলাকার মুসা মল্লিকের ছেলে। খবর পেয়ে সদরপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ইফতারের পর সিদ্দিক বাড়ি থেকে বেরিয়ে যান এবং সারা রাত আর ফেরেননি। পরদিন সকালে মহিলারা ফসলি জমিতে কাজ করতে গেলে আম গাছের ডালের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে সকাল ৮টার দিকে সদরপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
কৃষ্ণপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গফ্ফার শিকদার জানান, সিদ্দিক মল্লিক একাধিক এনজিওর কাছে প্রায় ৭-৮ লাখ টাকা ঋণগ্রস্ত ছিলেন। দীর্ঘদিন ঋণ পরিশোধ করতে না পারায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ধারণা করা হচ্ছে, এই হতাশা থেকেই তিনি আত্মহত্যা করেছেন।
নিহতের স্ত্রী রিনা বেগম বলেন, "শুক্রবার সন্ধ্যার পর থেকে আমার স্বামীকে খুঁজে পাওয়া যায়নি। রাতেও অনেক খোঁজ করেও পাইনি। সেহরির সময়ও না পেয়ে আরও খোঁজাখুঁজি করি। পরে শুনি, আমার স্বামীর লাশ গাছে ঝুলছে।" তিনি আরও জানান, গত কয়েক দিন ধরে সিদ্দিক অসুস্থ ছিলেন এবং দুই দিন আগেও সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, সে বিষয়ে নিশ্চিত নন।
সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মোতালেব বলেন, "মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত এটি হত্যা নাকি আত্মহত্যা, নিশ্চিত করে বলা যাবে না।"
অক্টোবর ২৯, ২০২৫
জুলাই ৩১, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
ক্রিকেট | ১৬ আগস্ট, ২০২৬
বলিউড | ১৬ আগস্ট, ২০২৬
ক্রিকেট | ১৬ আগস্ট, ২০২৬
বরিশাল | ১৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।