এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর শান্তিনগরে অভিযান চালিয়ে একটি চোরাই গাড়ি, একটি রিভলবারের খোসাসহ ১৮ রাউন্ড অবৈধ গুলি উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ফারুক আহম্মেদ খান (৬৩) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
বুধবার (২৫ জুন) রাত আনুমানিক ৮টা ২৫ মিনিটে পল্টন থানাধীন শান্তিনগরের প্যারাডাইস গিয়াস কুঞ্জ-২ নামের একটি ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালায় ডিবি মিরপুর বিভাগ।
অভিযানের সময় গ্রেফতার ফারুক আহম্মেদের হেফাজত হতে একটি চোরাই টয়োটা প্রাইভেট কার, রিভলবারের ১২ রাউন্ড তাজা গুলি, .২২ বোরের ছয় রাউন্ড তাজা গুলি ও রিভলবারের একটি গুলির খোসা উদ্ধার করা হয়।
ডিবি সূত্র জানায়, মিরপুর মডেল থানায় দায়ের করা একটি গাড়ি চুরির মামলার এজাহারনামীয় আসামি ফারুক আহম্মেদ খানকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার হেফাজতে অবৈধ অস্ত্র ও গুলি রয়েছে বলে তথ্য মেলে। পরে ওই তথ্যের ভিত্তিতে শান্তিনগরের ওই বাসায় অভিযান চালিয়ে এসব অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ফারুক আহম্মেদ খান উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষয়ে কোন সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।
এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র ও চোরাই গাড়ি সংক্রান্ত আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিবি।
নভেম্বর ১৬, ২০২৫
এপ্রিল ১১, ২০২৬
জুলাই ১৮, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।