এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার শ্রীপুরে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র, নগদ টাকা ও হ্যাকিং সরঞ্জামসহ ‘সর্বহারা’ চক্রের এক চাঁদাবাজ ও বিকাশ হ্যাকারকে আটক করা হয়েছে। শুক্রবার (২০ জুন) ভোররাতে উপজেলার চর-চৌগাছি ও রাজাপুর মণ্ডলপাড়ায় এই অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন—মো. আশরাফ মণ্ডল (৪৪) ও মো. আনিসুর রহমান (২৭)। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, আশরাফ মণ্ডল ‘সর্বহারা’ নামক একটি চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী বাহিনীর সক্রিয় সদস্য। আর আনিসুর রহমান ল্যাপটপ ও মোবাইল ফোনে হ্যাকিং সফটওয়্যার ব্যবহার করে বিকাশ অ্যাকাউন্ট ক্লোন ও প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি দেশি বন্দুক, এক রাউন্ড গুলি, একটি ল্যাপটপ, ৬টি মোবাইল ফোন, নগদ ১ লাখ ১০ হাজার ৮৫০ টাকা এবং একটি ভুয়া ড্রাইভিং লাইসেন্স জব্দ করা হয়েছে।
শ্রীপুর থানা সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর সহায়তায় চিহ্নিত এ দুই অপরাধীকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
কুষ্টিয়া | ১৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
মাগুরা | ১৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।