এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে বিভাগীয় পাঁচটি জেলার কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে কৃষি ব্যাংকের সব পর্যায়ে ২০২৪-২৫ অর্থ বছরে শতভাগ সফলতা অর্জিত হয়েছে বলে জানানো হয়েছে।
শুক্রবার (১৮ অক্টোবর) সকালে শহরতলীর ব্র্যাক লার্নিং সেন্টারে পর্যালোচনা সভা হয়।
উল্লিখিত পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্যাংকের মাননীয় উপব্যবস্থাপনা পরিচালক জনাব সালমা বানু। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিকল্পনা ও পরিচালনা মহাবিভাগের মহাব্যবস্থাপক জনাব আবু সাইদ মোঃ রওশানুল হক, প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক জনাব মোহাঃ খালেদুজ্জামান, বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা জনাব প্রবীর কুমার দাস। উক্ত পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কার্যালয়, ফরিদপুর এর মহাব্যবস্থাপক জনাব মোঃ খোরশেদ আলম।
এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সালমা বানু, ' ২০২৪-২৫ অর্থ বছরে ফরিদপুর বিভাগের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ ছিল তা সবক্ষেত্রেই অর্জন করা সম্ভব হয়েছে। এটা একটি ব্যাংকের অগ্রগতিতে বড় সহায়ক ভূমিকা পালন করবে। মুষ্টিবদ্ধ হাত এক করলে সব কঠিন কাজ সহজ হয়ে যায় এটি তার একটি উদাহরণ।'
কৃষি ব্যাংকে কোন তারল্য সংকট নেই উল্লেখ করে অতিথিরা অন্যান্য ব্যাংকের পরিবর্তে কৃষি ব্যাংকেই বিনিয়োগ বৃদ্ধি এবং আমানত রাখার জন্য সকলকে উতসাহিত করেন। এসময় শাখা ব্যবস্থাপকগণ ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনসহ কৃষি উন্নয়নের ব্যাপারে কাজ করার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন। উল্লেখ্য, বাংলাদেশ কৃষি ব্যাংক বাংলাদেশের রাষ্ট্র মালিকানাধীন সর্ববৃহৎ বিশেষায়িত ব্যাংক, যা সৃষ্টির শুরু থেকেই কৃষি সমৃদ্ধি অর্জনের জন্য কাজ করে যাচ্ছে এবং একই সাথে গ্রাহকদের মধ্যে অনলাইন ব্যাংকিংসহ আধুনিক সকল ব্যাংকিং সুযোগ-সুবিধা প্রদান করে আসছে।
উল্লেখ্য, বাংলাদেশ কৃষি ব্যাংক বাংলাদেশের রাষ্ট্র মালিকানাধীন সর্ববৃহৎ বিশেষায়িত ব্যাংক, যা সৃষ্টির শুরু থেকেই কৃষি সমৃদ্ধি অর্জনের জন্য কাজ করে যাচ্ছে এবং একই সাথে গ্রাহকদের মধ্যে অনলাইন ব্যাংকিংসহ আধুনিক সকল ব্যাংকিং সুযোগ-সুবিধা প্রদান করে আসছে।
আগস্ট ১৫, ২০২৪
জুন ২২, ২০২৪
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
রাঙ্গামাটি | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
নোয়াখালী | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।