এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের মধুখালীর বাগাট ইউনিয়নে ঢাকা-খুলনা মহাসড়কে রবিবার (১৮ মে) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। অজ্ঞাত এক যুবক সেখানে প্রাণ হারান।
করিমপুর হাইওয়ে থানা পুলিশ জানায়, নিহত যুবকের বয়স আনুমানিক ৪৫ বছর। দুর্ঘটনায় গাড়ির চাকায় পিষ্ট হয়ে তার দেহটি ছিন্ন-বিচ্ছিন্ন অবস্থায় রাস্তার পাশে পড়ে ছিল।
ঘটনাস্থল থেকে পুলিশ উদ্ধার করেছে একটি ব্যবহৃত জুতা। তারা আশা করছে, এই জুতার সূত্র ধরে মৃতের পরিচয় শনাক্ত করা সম্ভব হবে। বর্তমানে মৃতদেহটি করিমপুর হাইওয়ে থানার হেফাজতে রয়েছে।
এ বিষয়ে করিমপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, “মৃতদেহের পরিচয় শনাক্তে ফরিদপুর সিআইডি পুলিশের সহায়তায় কাজ চলছে। শনাক্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”
পুলিশের পক্ষ থেকে সকলকে অনুরোধ জানানো হয়েছে, কেউ যদি জুতা বা মৃতদেহ দেখে শনাক্ত করতে পারেন, তাহলে নিকটস্থ থানায় যোগাযোগ করতে।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নওগাঁ | ৫ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ৫ জুন, ২০২৬
ফরিদপুর | ৫ জুন, ২০২৬
ফরিদপুর | ৫ জুন, ২০২৬
ফরিদপুর | ৫ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।