এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা পারভীন আক্তারকে সিএনজি অটোরিকশায় হেনস্তার প্রতিবাদে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
রোববার (১৬ মার্চ) দুপুরে একলাশপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
গত ১১ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষিকা পারভীন আক্তার বিদ্যালয় থেকে চৌমুহনী চৌরাস্তার আপন নিবাস হাউজিংয়ে যাওয়ার উদ্দেশ্যে একলাশপুর বাজার থেকে একটি সিএনজি অটোরিকশায় ওঠেন। কিছু দূর যাওয়ার পর, সিএনজিতে থাকা কয়েকজন পুরুষ তাকে শারীরিকভাবে হেনস্তা করে এবং চোখে রাসায়নিক দ্রব্য প্রয়োগ করে। তারা শিক্ষিকার ব্যাগ থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। এরপর প্রায় ৩০ মিনিট ধরে বিভিন্ন স্থানে ঘোরানোর পর এক নির্জন স্থানে ফেলে রেখে চলে যায়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, শিক্ষার্থীরা কিছুক্ষণ সড়ক অবরোধ ও মানববন্ধন করে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। তিনি আরও জানান, শিক্ষিকার লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মে ৫, ২০২৪
অক্টোবর ২, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নোয়াখালী | ২৮ জুন, ২০২৬
ফরিদপুর | ২৮ জুন, ২০২৬
বাংলাদেশ | ২৮ জুন, ২০২৬
নোয়াখালী | ২৮ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।