এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
"নির্বাচনের তারিখ ঘোষণার পরই দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য ‘ফ্যাসিস্ট শক্তি’ পাঁয়তারা করছে"—এমনই এক বিস্ফোরক অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণ এখন সজাগ এবং কোনো ধরনের উসকানিতে পা দেবে না।
শুক্রবার (৮ আগস্ট) দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মস্তফাগঞ্জ মাদ্রাসায় জুলাই আন্দোলনে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
মীর সপু বলেন, "একটি গোষ্ঠী চায় দেশে সংঘাতময় পরিবেশ তৈরি হোক। তারা চায় মারামারি, হানাহানি ও বিশৃঙ্খলার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাক। কিন্তু দেশের মানুষ এখন অনেক সচেতন। তারা কোনো উসকানিতেই পা দেবে না।"
শুধু দেশেই নয়, দেশের বাইরে থেকেও ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন এই বিএনপি নেতা। তিনি বলেন, "স্বৈরাচারী সরকারের প্রধান ভারত বসে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তবে আমাদের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় আমরা সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করবো।"
এর আগে তিনি জুলাই আন্দোলনে নিহত শহীদদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন। এসময় মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, জসিম মোল্লা, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
ফেনী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।