এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুরের পানিতে ডুবে আনিকা আক্তার (৬) নামে এক মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) দুপুর ১২টার দিকে উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
আনিকা নোয়াগাঁও গ্রামের আনোয়ার হোসেন ও রোজিনা আক্তার দম্পতির মেয়ে এবং স্থানীয় একটি কওমি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে আনিকা বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নামে। পরিবারের অন্য সদস্যরা ঘরের কাজে ব্যস্ত থাকায় কেউ বিষয়টি খেয়াল করেননি। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার বড় বোন। পরে পুকুরে তল্লাশি চালিয়ে আনিকার নিথর দেহ উদ্ধার করা হয়।
শিশুটির অকাল মৃত্যুতে পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছেন তার মা-বাবা ও আত্মীয়স্বজনরা। প্রতিবেশী লিপি আক্তার বলেন, “ওদের বাড়ির পাশের পুকুরে ছোট বাচ্চারা প্রায়ই নামে। তবে ওর মতো এত ছোট মেয়ে একা একা নামবে, তা ভাবতেই পারিনি। এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে।”
এ ঘটনায় নোয়াগাঁও গ্রামে এক নিস্তব্ধতা ছড়িয়ে পড়ে। শিশুর মৃত্যু যেন পুরো গ্রামবাসীকেই স্তব্ধ করে দেয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৭ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৭ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৭ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।