নওগাঁয় সন্ত্রাসী হামলায় বিএনপির ৪ নেতাকর্মী গুলিবিদ্ধ

আব্দুল মজিদ মল্লিক, নওগাঁ জেলা প্রতিনিধি
৩ নভেম্বর, ২০২৪ ১১:২২ এএম
শেয়ার করুন:
নওগাঁয় সন্ত্রাসী হামলায় বিএনপির ৪ নেতাকর্মী গুলিবিদ্ধ

নওগাঁ শহরের ইয়াদ আলীর মোড় এলাকায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে ৩ ভাইসহ বিএনপির ৪ নেতাকর্মী গুলিবিদ্ধ ও গুরুতর আহত হয়েছেন। আহতদের সবাই বিএনপি নেতাকর্মী বলে জানা গেছে।

শনিবার (২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শহরের ইয়াদ আলীর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

আহত তিন সহোদর হলেন- ইয়াদ আলীর মোড় এলাকার আফজাল হোসেনের ছেলে আব্দুল মজিদ (৬০), কাবিল হোসেন (৫২), শফিকুল ইসলাম (৪৫)। আহত আরেকজনের নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে আব্দুল মজিদ, কাবিল হোসেন ও শফিকুল দোকান বন্ধ করছিলো। এ সময় হঠাৎই মোটরসাইকেলযোগে এসে অস্ত্রধারী সন্ত্রাসীরা গুলি চালায় ও দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পালানোর সময় সন্ত্রাসীরা মোটরসাইকেল ও হামলায় ব্যবহৃত অস্ত্র ফেলে রেখে যায়।

বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির সদস্য মাহবুব হাসান জানান, চিহ্নিত সন্ত্রাসী ও আওয়ামী লীগের ক্যাডার মোহাম্মদ আলী দুই সহযোগীকে নিয়ে এসে হামলা চালিয়েছে।

এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসে।

নওগাঁর পুলিশ সুপার কুতব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ফেলে যাওয়া শটগান ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। জড়িতদের দ্রুত গ্রেফতার করার আশ্বাস দেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।