এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বগুড়ার কাহালু উপজেলায় নওগাঁ-বগুড়া সড়কে দুটি দ্রুতগতির মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
শুক্রবার (২৯ মে) সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
কাহালু ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর সবুজ হোসেন জানান, বগুড়া থেকে নওগাঁগামী এবং নওগাঁ থেকে বগুড়াগামী দুটি মোটরসাইকেল বারোমাইল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহীরা রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং একজন আহত হন।
খবর পেয়ে কাহালু ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত তিনজনের মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। আহত ব্যক্তিকে তার স্বজনরা উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে গেছেন।
কাহালুর বীরকেদার ইউনিয়নের চেয়ারম্যান সেলিম উদ্দিন জানান, নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া না গেলেও প্রাথমিকভাবে জানা গেছে, তাদের বাড়ি নওগাঁ শহরের খাস নওগাঁ মহল্লায়।
পুলিশ ও ফায়ার সার্ভিস নিহতদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
নভেম্বর ৬, ২০২৪
আগস্ট ৩০, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুমিল্লা | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।