এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর রাণীনগরে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বদলিজনিত কারণে বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসানকে সংবর্ধনা জানানো হয়েছে। একই অনুষ্ঠানে নবাগত সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিনকে বরণ করে নেওয়া হয়। শনিবার বিকেলে রাণীনগর প্রেসক্লাব ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাণীনগর প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এই বিদায় ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান।
রাণীনগর প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাহাজুল হকের সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, নবাগত সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন। এছাড়াও রাণীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল ইসলাম ও ওহেদুল ইসলাম মিলন প্রমুখ তাঁদের মূল্যবান বক্তব্য পেশ করেন।
অনুষ্ঠানে প্রেসক্লাবের সকল সদস্য উপস্থিত থেকে বিদায়ী কর্মকর্তাকে উষ্ণ বিদায় জানান এবং নবাগত কর্মকর্তাকে সাদরে বরণ করে নেন।
মার্চ ৩১, ২০২৪
এপ্রিল ২২, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৫ আগস্ট, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ৫ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।