এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সাড়ে তিন কোটি যুবক ভোটার ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। তিনি বলেন, “এই বিশাল সংখ্যক তরুণ ভোটার ভোট দিতে পারেনি। তারা অধীর আগ্রহে ভোটাধিকার প্রয়োগের জন্য অপেক্ষা করছে।”
শুক্রবার (২৭ জুন) সকালে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সমসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও প্রখ্যাত চিকিৎসক ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে এক বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জাসিম মোল্লা, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি নুরুজ্জামান শিকদার, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সম্পাদক আলামগীর আলাম, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য সাচ্চু, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ, শ্রীনগর উপজেলা নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব শামসুল হক, সিরাজদিখান উপজেলা আহ্বায়ক মনির হোসেন পিন্টু, তাতি দলের আহ্বায়ক সিরাজ হাওলাদার ও সদস্য সচিব নুরুজ্জামান।
এছাড়াও যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ, যুগ্ম আহ্বায়ক সেলিম, বাদশা, সদস্য বাবু, আসাদ বাবু, সোহেল, মতি, রুবেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
মীর সরফত আলী সপু বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে বিএনপি বদ্ধপরিকর। তরুণ ভোটাররাই সেই পরিবর্তনের বড় শক্তি হবে।”
আগস্ট ২৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ঢাকা | ২ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।