এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ—ইসকনের উদ্যোগে ফরিদপুরে শুরু হয়েছে নয়দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানমালা। এরই অংশ হিসেবে আজ শনিবার (২৮ জুন) ছিল দ্বিতীয় দিনের আয়োজন।
দিনব্যাপী নানা ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনে মুখর ছিল ইসকন মন্দির প্রাঙ্গণ। দুপুর ১টায় পাঠক শ্রী নকুলানন্দ দাস পরিবেশন করেন শ্রীচৈতন্য চরিতামৃত।
বিকেল ৪টায় অনুষ্ঠিত হয় শ্রীশ্রী গীতা আবৃত্তি প্রতিযোগিতা, যেখানে নবম শ্রেণি পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
বিকেল ৫টা ৩০ মিনিটে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় শুরু হয় ভজন কীর্তন ও আরতি কীর্তন। পরে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
সাংস্কৃতিক অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন গৌর অবতার দাস। জাগ্রত ছাত্রসমাজের পরিবেশনায় পরিবেশিত হয় ধর্মীয় নাটিকা ও নৃত্যনাট্য। এতে স্থানীয় শিল্পীরা অংশ নেন।
অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক ভক্ত-অনুরাগীর উপস্থিতি অনুষ্ঠানস্থলকে প্রাণবন্ত করে তোলে।
আগামী দিনগুলোতেও নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হবে এই নয়দিনব্যাপী ধর্মীয় উৎসব।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।