এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের মধুখালী উপজেলার প্রধান বাজারের ফুটপাত দখলমুক্ত করা হয়েছে উপজেলা প্রশাসনের উদ্যোগে। শনিবার (২৮ জুন) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. আবু রাসেল।
বাজারের প্রধান সড়ক, থানা রোড, কাঁচাবাজার সড়ক, মাছবাজার সড়ক, মির্জা সড়ক, পাটবাজার সড়ক ও কৃষি ব্যাংক সড়কজুড়ে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ দোকান, মালামাল ও বিভিন্ন স্থাপনা সরিয়ে ফুটপাতগুলো দখলমুক্ত করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান, মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. নুরুজ্জামান, বাজার আহ্বায়ক কমিটির সদস্য আবুল কাশেম আবুল ও আজাহার হোসেন মোল্যা, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মেহেদী হাসান মন্নু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাদ্দাম আরেফিনসহ পৌরসভার প্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা।
অভিযান শেষে ইউএনও মো. আবু রাসেল বলেন, “দীর্ঘদিন ধরে ফুটপাতগুলো অবৈধ দখলে থাকায় সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি হচ্ছিল। বারবার সতর্ক করার পরও দখলদাররা মালামাল সরাননি। তাই বাধ্য হয়ে আজ অভিযান চালানো হয়েছে। ফুটপাত শুধু পথচারীদের জন্য—এই বার্তাই আমরা পৌঁছে দিতে চাই।”
ফুটপাত দখলমুক্ত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন বাজার করতে আসা ক্রেতারা। তারা বলেন, এই ধরনের অভিযান নিয়মিত হলে বাজার হবে পরিচ্ছন্ন, শৃঙ্খলাপূর্ণ ও জনবান্ধব।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।