এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার মহম্মদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উদ্যোগে এক কর্মী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) বিকালে হাটবাড়িয়া গ্রামে দলের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর নিজ বাসভবনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, "দেশবাসী আজ পরিবর্তনের জন্য অপেক্ষা করছে। আগামী জাতীয় নির্বাচনে বিএনপি জনগণের সমর্থনে বিপুল ভোটে বিজয়ী হবে। দলের প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থেকে আন্দোলন ও নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হবে।"
উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট খান রোকোনুজ্জামান, সদস্য অধ্যক্ষ (অব.) মোহাম্মদ মতিউর রহমান, জেলা বিএনপি নেতা হাফিজুর রহমান বাকি মিয়া, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মনিরুজ্জামান মুকুল, বিএনপি নেতা অধ্যাপক রইচ উদ্দিন এবং জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আহসান হাবীব খান সোহেল।
এছাড়া বক্তব্য দেন—উপজেলা যুবদলের আহ্বায়ক মো. তরিকুল ইসলাম তারা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুজ্জামান মিল্টনসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বিএনপি দেশপ্রেমিক জনগণকে সঙ্গে নিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চায়।
সেপ্টেম্বর ৫, ২০২৪
নভেম্বর ২৭, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ৪ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৪ অক্টোবর, ২০২৬
আন্তর্জাতিক | ৪ অক্টোবর, ২০২৬
ফুটবল | ৪ অক্টোবর, ২০২৬
এশিয়া | ৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।