এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বৈধ কাগজপত্র পেতে বিলম্ব হওয়ায় মোবাইল চোর হিসেবে আখ্যা দিয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছে মতিউর রহমান (৪০) নামে এক ব্যবসায়ীকে। এ ঘটনা ঘটেছে রবিবার (১৮ মে) দুপুর ১২টা ৩০ মিনিটে বগুড়ার আদমদিঘী উপজেলার নশরৎপুর স্টেশনে।
এই মর্মান্তিক ঘটনার একটি ৩৫ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে মতিউরকে ছিনতাইকারী হিসেবে আখ্যায়িত করতে দেখা যায়। এতে ক্ষোভ প্রকাশ করেছেন তার পরিবারের সদস্যরা।
মতিউরের বাড়ি নওগাঁর রানীনগর উপজেলার পারইল গ্রামে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন। গত দুই বছর ধরে তিনি বিভিন্ন দেশে শ্রমিক পাঠানোর কাজে যুক্ত। সম্প্রতি আদমদিঘীর মোহাম্মদ হেলালের ছেলে সজীব হোসেনকে ৪ লাখ ৫০ হাজার টাকার বিনিময়ে সৌদি আরবে পাঠান তিনি।
মতিউরের ছেলে আহসান হাবিব জানান, সজীবের বৈধ কাগজপত্র পেতে দেরি হওয়ায় তার পরিবারের সদস্যরা মতিউরের বাড়িতে গিয়ে তাকে হুমকি দেন। এরই জের ধরে বগুড়া থেকে বাড়ি ফেরার পথে সজীবের ছোট ভাই রাকিব ও শ্যালকরা মতিউরকে ট্রেন থেকে ফেলে দেয়।
মতিউরের পরিবারের দাবি, ট্রেন থেকে ফেলার পর তার কাছে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। স্থানীয়রা মতিউরকে চোর ভেবে বেধড়ক মারধর করে। তবে তিনি প্রাণে বেঁচে গেলেও বর্তমানে শারীরিকভাবে গুরুতর আহত।
পুলিশ এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো মামলা রুজু করেনি। তবে ভিডিওটি ভাইরাল হওয়ার পর ঘটনাটি নিয়ে চলছে তুমুল আলোচনা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
মাগুরা | ৫ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৪ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৪ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৪ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা | ৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।