এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদারীপুরের কালকিনির পালরদ্দী নদীতে একটি মালবাহী ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় মনি বেগম (৪৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (৩১ মে) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ রমজানপুর এলাকার নদীপথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনি বেগম বরিশালের মুলাদী উপজেলার বোয়ালিয়া গ্রামের মৃত আলম সরদারের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, টরকী এলাকা থেকে মুদি দোকানের অতিরিক্ত মালামাল বোঝাই করে একটি ট্রলার মুলাদী উপজেলার বোয়ালী বাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। পথিমধ্যে মালামালের ভারে ট্রলারটি নদীর মাঝ পথে ডুবে যায়।
খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায় এবং মনি বেগমের মরদেহ উদ্ধার করে।
কালকিনি উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. খোকন বলেন, “আমরা জানতে পেরেছি ট্রলার ডুবির ঘটনায় একজন নারী মারা গেছেন। গৌরনদী ফায়ার সার্ভিস তার মরদেহ উদ্ধার করেছে।”
এ বিষয়ে কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
আগস্ট ১১, ২০২৬
মার্চ ১৫, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ৪ অক্টোবর, ২০২৬
ক্রিকেট | ৪ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৪ অক্টোবর, ২০২৬
আন্তর্জাতিক | ৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।