এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষার্থীদের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ‘হেল্প ডেস্ক’ চালু করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) থেকে ইন্দুরকানী এফ. করিম আলিম মাদ্রাসা কেন্দ্রসহ অন্যান্য পরীক্ষাকেন্দ্রে এই কার্যক্রম শুরু হয়।
পরীক্ষাকেন্দ্রে আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য হেল্প ডেস্কে রয়েছে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন, মাস্ক, জরুরি ওষুধ, বইপত্র রাখার ব্যবস্থা এবং অভিভাবকদের জন্য পৃথক বসার স্থান।
ছাত্রশিবির জানিয়েছে, এফ. করিম আলিম মাদ্রাসার পাশাপাশি পর্যায়ক্রমে টগড়া দারুল ইসলাম কামিল মাদ্রাসা এবং সেতারা স্মৃতি সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে একই ধরনের সেবা চালু করা হবে।
পরিদর্শনকালে ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার হাসান-বিন মুহাম্মদ আলী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মারুফ হোসেন, ইন্দুরকানী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সঞ্চিত কুমারসহ অন্যান্য কর্মকর্তারা ছাত্রশিবিরের এই উদ্যোগের প্রশংসা করেন।
হেল্প ডেস্ক কার্যক্রমে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলা শাখার সভাপতি মো. আশরাফুল ইসলাম, সেক্রেটারি কে. এম রাহাতুল ইসলাম এবং ইন্দুরকানী সরকারি কলেজ শাখার সভাপতি আরিফুল ইসলামসহ স্বেচ্ছাসেবকরা।
উপজেলা সভাপতি আশরাফুল ইসলাম জানান, “শিক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে আসা-যাওয়ায় কোনো সমস্যা না হয়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ। অভিভাবকদের জন্যও যেন অপেক্ষাকালে কিছুটা স্বস্তি থাকে—সেই ভাবনা থেকেই বসার ব্যবস্থাও রাখা হয়েছে। আলহামদুলিল্লাহ, প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পেয়েছি।”
তিনি আরও জানান, হেল্প ডেস্ক কার্যক্রম চলবে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত।
অক্টোবর ৩০, ২০২৫
অক্টোবর ২৩, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
পিরোজপুর | ৪ জুন, ২০২৬
নোয়াখালী | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।