আখাউড়ায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত ৭ আসামি গ্রেফতার

শাহাবউদ্দিন আহমেদ, আখাউরা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়াঃ
৫ আগস্ট, ২০২৫ ৯:৩২ এএম
শেয়ার করুন:
আখাউড়ায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত ৭ আসামি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আইনশৃঙ্খলা রক্ষায় টানা অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত সাত আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার (৩ আগস্ট) আখাউড়া থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন এসআই মো. মমিন হোসেন, এসআই আশিষ সূত্রধর, এএসআই মো. আলতাব হোসেন, এএসআই মো. আনোয়ারুল ইসলাম ও এএসআই মো. ইকবাল হোসেন (০২)-এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। এদের মধ্যে কয়েকজন আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত এবং বাকিরা গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। গ্রেফতারকৃতরা হলেন—রিপন মিয়া, পিতা–বাবুল মিয়া, সাং–চন্দনসার; জিআর-৫২০/২০ মামলায় ৩ বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত। মো. রুবেল মিয়া, পিতা–মো. ছিদ্দিক মিয়া, সাং–রাধানগর; জিআর-০৭/২৩ মামলায় ২ বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত। শাওন মিয়া, পিতা–সাহাব উদ্দিন, সাং–দেবগ্রাম; জিআর-৫২০/২০ মামলায় ৩ বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত। কাউছার মিয়া, পিতা–মোজাল মিয়া, সাং–দেবগ্রাম; একই মামলায় ৩ বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত। ফোরকান মিয়া, পিতা–জহির মিয়া, সাং–টানমান্দাইল; জিআর-৮২/২২ মামলায় ৩ বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত। জালাল উদ্দিন সুমন, পিতা–আ. আলীম, সাং–রাধানগর (কলেজপাড়া); জিআর-৪৫/২১ মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত। আ. হাসিম, পিতা–মৃত কালু, সাং–ধর্মনগর; সিআর-১৯৫/২৫ মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত।

থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। পলাতক অন্য আসামিদের ধরতেও অভিযান চলমান রয়েছে। অভিযানে সফলতা পাওয়ায় পুলিশ কর্মকর্তাদের প্রশংসা জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ। তারা মনে করছেন, এ ধরনের উদ্যোগ আইনশৃঙ্খলা রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে। গ্রেফতারকৃতদের আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।