এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মার্কিন সাম্রাজ্যবাদের মদদে গাজায় ইসরায়েলি গণহত্যা ও ইরানে হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে ভাসানী চর্চা কেন্দ্রের আয়োজনে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ভাসানী চর্চা কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট আবদুন নূর এবং সঞ্চালনা করেন সংগঠক অ্যাডভোকেট মোঃ নাসির।
বক্তব্য রাখেন জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি জহিরুল হক স্বপন, বীর মুক্তিযোদ্ধা মতিলাল বণিক, শিক্ষার্থী ফাহিম মুনতাসির, আবু বক্কর, শাহরিয়ার এঞ্জেল প্রমুখ।
বক্তারা বলেন, গাজায় মার্কিন মদদে চলমান ইসরায়েলি গণহত্যা ও ইরানে বোমা হামলা মানবতাবিরোধী অপরাধ। মুসলিম বিশ্বের কিছু রাষ্ট্র আজ যে নিরব দর্শকের ভূমিকা পালন করছে, আগামীতে তারাও একই হামলার শিকার হতে পারে।
তাঁরা বিশ্ব বিবেককে জাগ্রত হয়ে মার্কিন সাম্রাজ্যবাদ ও ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, গাজা ও ইরানের জনগণ আজ নিপীড়নের শিকার। তাদের পাশে দাঁড়ানো মানে বিশ্বের সব শোষিত মানুষের পাশে দাঁড়ানো। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের একত্রিত হয়ে এই পুঁজিবাদী সাম্রাজ্যবাদ ধ্বংস করতে হবে।
আগস্ট ২১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।