এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নগদ টাকা ও জুয়ার সরঞ্জামসহ ৭ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৮ আগস্ট) গভীর রাতে উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন—হরিপুর গ্রামের সরকার পাড়ার মোঃ নাসির মিয়া (৪৫), মোঃ জাহার মিয়া (৫২), সাদ্দাম হোসেন (৩০), মোঃ ইউনুস মিয়া (৫৪), মোঃ সেতু মিয়া (৪৫), ফুল মিয়া (৪৫) ও মোঃ সোহেল মিয়া (৪৫)।
নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে নাসির মিয়ার বাড়ির উঠানে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৭ জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়ার নগদ ১০ হাজার ৩১০ টাকা, খেলার তাসসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে আটককৃতদের ব্রাহ্মণবাড়িয়া আদালতে প্রেরণ করা হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
মাগুরা | ৫ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ৫ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৪ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৪ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।