এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁ-রাজশাহী মহাসড়কের মহাদেবপুর উপজেলার পিড়ার মোড় নামক স্থানে পিকআপ এর নিচে চাপা পড়ে আফছার আলী (৬৭) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টারদিকে। নিহত আফছার আলী মহাদেবপুর উপজেলার পীড়া গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় আফছার আলী তার নিজ বাড়ি থেকে হাট চকগৌরী বাজারে কুমড়া বিক্রি করতে হেটে যাচ্ছিলেন। পথে পিড়ামোড়ে পৌছালে এসময় পেছন থেকে আসা সবজি বাহী একটি পিকআপ সবজিতে পানি দেওয়ার জন্য রাস্তার বাম পাশ থেকে ডান পাশে নিয়ে নেওয়ার সময় দ্রুত গতীতে আসা পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। সেই পিকআপের নিচে চাপা পরেন আফছার আলী। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা পিকআপের নিচে চাপাপড়া আফছার আলীকে মৃত অবস্থায় উদ্ধার করেন। এ সময় পিকআপ চালক পালিয়ে গেলে স্থানীয়রা পিকআপটি ঠেলে রাস্তার পাশে রেখে দেয় এবং নিহত আফছার আলীর মৃতদেহ তার স্বজনরা বাড়িতে নিয়ে যায়।
জানু ৩০, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।