এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
গ্রামবাংলার মাঠজুড়ে এখন সোনালি আমন ধানের সমারোহ। হেমন্তের মৃদু বাতাসে দুলছে পাকা ধানের শিষ। দিগন্তবিস্তৃত মাঠের এই মনোরম দৃশ্য কৃষকের চোখেমুখে ফুটিয়ে তুলেছে নতুন ফসল ঘরে তোলার স্বপ্ন। ফরিদপুরের সদরপুরসহ দেশের বিভিন্ন এলাকায় নভেম্বর মাসের শুরু থেকেই আগাম জাতের আমন ধান কাটা শুরু হয়েছে; পাশাপাশি অন্যান্য এলাকায় চলছে পুরোদমে ধান কাটার প্রস্তুতি।
কার্তিকের শেষ ও অগ্রহায়ণের শুরুতেই মূলত আমন ধান পাকার মৌসুম শুরু হয়। পুষ্ট ধানের শিষগুলো সোনালি রং ধারণ করে ভারে নুয়ে পড়েছে। মাঠের পর মাঠজুড়ে ছড়িয়ে থাকা এমন দৃশ্য গ্রামবাংলার চিরচেনা রূপ ও নবান্নের সৌন্দর্য ফিরিয়ে এনেছে।
কৃষকদের কাছে আমন কেবল একটি মৌসুমি ফসল নয়, বরং দীর্ঘ প্রতীক্ষা ও অক্লান্ত পরিশ্রমের ফল। বীজতলা তৈরি, চারা রোপণ, সার প্রয়োগ, আগাছা পরিষ্কার ও পোকামাকড় দমনের মতো নানা ধাপ পেরিয়ে এখন সেই কাঙ্ক্ষিত ফসল গোলায় তোলার পালা।
তবে ভালো ফলনের সম্ভাবনা থাকলেও কৃষকদের দুশ্চিন্তার শেষ নেই। ধান কাটা, মাড়াই ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় উৎপাদন খরচের তুলনায় বাজারে ন্যায্য দাম পাওয়া নিয়ে উদ্বেগ রয়েছে তাঁদের।
কৃষকদের প্রত্যাশা, ভালো ফলনের পাশাপাশি বাজারে ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করা হলে তাঁদের পরিশ্রম সার্থক হবে এবং মুখে হাসি ফুটবে। মাঠের এই সোনালি ফসল কৃষকের ঘরে স্বস্তি ও সমৃদ্ধি বয়ে আনবে—এমনটাই প্রত্যাশা সবার।
অক্টোবর ১৪, ২০২৫
ডিসেম্বর ১৮, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
রাজধানী | ১৮ নভেম্বর, ২০২৬
রাজধানী | ১৮ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।