এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়ন পরিষদের নতুন ভবন ইউনিয়নের মূল কেন্দ্র চান্দ্রা বাজার এলাকাতেই পুনর্নির্মাণের দাবিতে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় জনপদ। ‘চান্দ্রার ভবন চান্দ্রাতেই চাই’—এই স্লোগানে নতুন ভবন সাবেক স্থানে নির্মাণের দাবিতে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। আয়োজকদের দাবি, এই কর্মসূচিতে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় পাঁচ হাজার নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে চান্দ্রা বাজারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল চান্দ্রা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ১৯৯০ সাল পর্যন্ত চান্দ্রা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম ঐতিহাসিকভাবে চান্দ্রা বাজার এলাকা থেকেই পরিচালিত হতো। পরবর্তীতে নদীভাঙনে পরিষদ ভবনটি বিলীন হয়ে গেলে সাময়িকভাবে কার্যক্রম পার্শ্ববর্তী মালিগ্রাম বাজারে স্থানান্তর করা হয়। এরপর দীর্ঘ তিন দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও ইউনিয়ন পরিষদের স্থায়ী ভবন আর চান্দ্রা বাজারে ফিরিয়ে আনা হয়নি; অস্থায়ীভাবেই মালিগ্রাম থেকে কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
সম্প্রতি স্থানীয় সংসদ সদস্যের উদ্যোগে ইউনিয়ন পরিষদের নতুন কমপ্লেক্স ভবন নির্মাণের প্রক্রিয়া শুরু হলে এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিনের দাবিটি নতুন করে জোরালো হয়ে ওঠে।
বক্তারা আরও জানান, ভৌগোলিক অবস্থান বিবেচনায় চান্দ্রা বাজার পুরো ইউনিয়নের কেন্দ্রস্থল। এখান থেকে সব গ্রামের যোগাযোগব্যবস্থা তুলনামূলক সহজ। বর্তমানে দূরবর্তী মালিগ্রামে পরিষদ কার্যালয় থাকায় সাধারণ সেবাগ্রহীতা—বিশেষ করে নারী, প্রবীণ ও শিশুদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তাই ইউনিয়নের ঐতিহ্যের সঙ্গে সংগতি রেখে এবং সর্বস্তরের মানুষের নাগরিক সুবিধার কথা বিবেচনা করে নতুন আধুনিক ইউনিয়ন পরিষদ ভবনটি চান্দ্রা বাজারেই নির্মাণের জোর দাবি জানান তারা।
মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন দেলোয়ার বেপারী, কালাম মাতুব্বর, সাইম মাতুব্বর, সুমন মোল্লা ও মনির মাতুব্বরসহ অনেকে।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ইউনিয়নবাসীর দীর্ঘদিনের এই প্রাণের দাবি উপেক্ষা করে অন্যত্র ভবন নির্মাণের অপচেষ্টা করা হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
এপ্রিল ৮, ২০২৫
জুন ২০, ২০২৫
জানু ২, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।