এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য মিমি চক্রবর্তীকে নিয়ে টলিপাড়ায় নতুন গুঞ্জন ডালপালা মেলেছে। খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ডিসেম্বরেই জীবনের নতুন অধ্যায় শুরু করতে পারেন এই অভিনেত্রী। পাহাড়ি শহর কালিম্পংয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হতে পারে বিয়ের আনুষ্ঠানিকতা।
শোনা যাচ্ছে, মিমির হবু বরের নাম সিদ্ধার্থ। তিনি বিনোদন জগতের কেউ নন; বর্তমানে ভারতের নৌবাহিনীতে (ইন্ডিয়ান নেভি) কর্মরত আছেন। তবে তাঁদের পরিচয় কীভাবে হয়েছিল এবং বিয়ের নির্দিষ্ট তারিখটি কবে—সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। বিয়ের এই গুঞ্জন নিয়ে অভিনেত্রী মিমি চক্রবর্তীর পক্ষ থেকেও এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
উল্লেখ্য, ২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে মিমি চক্রবর্তীর। এরপর ‘বোঝে না সে বোঝে না’ সিনেমার অভাবনীয় সাফল্য তাঁকে টলিউডের শীর্ষ অভিনেত্রীদের কাতারে নিয়ে আসে। অভিনয়ের পাশাপাশি ২০১৯ সালে সক্রিয় রাজনীতিতে নাম লিখিয়েছিলেন তিনি এবং লোকসভা নির্বাচনে বিজয়ী হয়ে সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
মার্চ ২৭, ২০২৬
এপ্রিল ২৭, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১২ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ১২ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ১২ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ১২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।