এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সিরিয়ায় দুটি বাসের মুখোমুখি ভয়াবহ সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। শনিবার (২৫ জুলাই) দেশটির পূর্বাঞ্চলীয় দেইর আজ জোর থেকে রাজধানী দামেস্কগামী মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, প্রায় ৪০০ কিলোমিটারের দীর্ঘ এই গুরুত্বপূর্ণ মহাসড়কের ‘আল-সুখনাহ’ ও ‘পালমিরা’ এলাকার মধ্যবর্তী স্থানে দুর্ঘটনাটি ঘটে।
সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মুখোমুখি সংঘর্ষে জড়ানো বাস দুটির একটিতে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছিলেন এবং অন্য বাসটিতে সাধারণ যাত্রীরা ভ্রমণ করছিলেন।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা 'সানা' জানিয়েছে, দুর্ঘটনার পরপরই স্থানটিতে উদ্ধার অভিযান শুরু করে স্থানীয় কর্তৃপক্ষ। আহতদের দ্রুত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সের পাশাপাশি সামরিক হেলিকপ্টারও পাঠানো হয়। পরে আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হোমস সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।
দীর্ঘ প্রায় ১৪ বছরের গৃহযুদ্ধের কারণে সিরিয়ার রাস্তাঘাট ও বেসামরিক অবকাঠামো চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে দেইর আজ জোর-দামেস্ক মহাসড়কটি দুর্বল নিরাপত্তা ব্যবস্থা ও ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে দুই হাজারের বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে, যা বর্তমানে সিরিয়ায় মৃত্যুর অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাগুরা | ৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৯ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।