এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
এইচএসসি ও আলিম সমমান পরীক্ষার প্রথম দিনে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আলফাডাঙ্গা উপজেলা শাখা।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে আলফাডাঙ্গা সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রের সামনে পরীক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণের পাশাপাশি অভিভাবকদের জন্যও বিভিন্ন সেবামূলক উদ্যোগ গ্রহণ করা হয়।
কর্মসূচির আওতায় পরীক্ষার্থীদের মাঝে কলম, বিশুদ্ধ পানি, মাস্ক ও খাবার স্যালাইন বিতরণ করা হয়। একই সঙ্গে পরীক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের জন্য বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন এবং বসার ব্যবস্থা করা হয়। প্রচণ্ড গরমে এ উদ্যোগে স্বস্তি প্রকাশ করেন অনেকেই।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মো. জাভেদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. হাফিজুর রহমান, আলফাডাঙ্গা পৌর শাখার সভাপতি মো. ইউসুফ এবং উপজেলা ছাত্রশিবিরের অন্যান্য দায়িত্বশীল নেতারা।
বক্তারা বলেন, পরীক্ষা একজন শিক্ষার্থীর জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। তাই এমন গুরুত্বপূর্ণ সময়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।
কয়েকজন অভিভাবক বলেন, প্রচণ্ড গরমের মধ্যে বসার ব্যবস্থা, বিশুদ্ধ পানি ও স্যালাইন পেয়ে আমরা অনেক উপকৃত হয়েছি।
কয়েকজন পরীক্ষার্থী বলেন, পরীক্ষা শুরুর আগে কলম, পানি ও শুভকামনা পেয়ে আমাদের ভালো লেগেছে। এতে মানসিকভাবে অনেকটা স্বস্তি পেয়েছি।
আয়োজকেরা জানান, পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে পরীক্ষা দিতে পারে এবং অভিভাবকেরাও প্রয়োজনীয় সহযোগিতা পান, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তারা সকল পরীক্ষার্থীর সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
ফেব্রু ২৪, ২০২৬
আগস্ট ২, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
মাগুরা | ১৭ আগস্ট, ২০২৬
বরিশাল | ১৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৭ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১৭ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।