এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ নিয়ন্ত্রণে পৃথক বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতাধীন মিরপুর মডেল থানা ও যাত্রাবাড়ী থানা পুলিশের এই অভিযানে মোট ৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ সোমবার (২৯ জুন) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মিরপুর মডেল থানা পুলিশের একাধিক টিম বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪২ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামির পাশাপাশি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরাও রয়েছেন। প্রাথমিক যাচাই-বাছাই শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এদিকে, একই সময়ে যাত্রাবাড়ী থানা পুলিশও তাদের আওতাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৩ জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে তাদেরও আদালতে সোপর্দ করা হয়েছে।
ডিএমপি জানায়, রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ, পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত এই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক, চুরি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ যেকোনো ধরনের অপরাধ দমনে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
জুলাই ২৮, ২০২৫
নভেম্বর ১৫, ২০২৫
নভেম্বর ২, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।