এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক, নিরাপদ ও পরিবেশবান্ধব করতে প্রধান প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন (ইলেকট্রিক ট্র্যাকশন) চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের সড়ক ও রেল যোগাযোগের সার্বিক উন্নয়নে সরকারের একাধিক মেগা পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।
আজ বুধবার (১৭ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়ার এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।
যোগাযোগ খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা
সংসদে প্রধানমন্ত্রী বলেন, সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থার টেকসই উন্নয়নে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। মহাসড়কগুলোতে পর্যায়ক্রমে এক্সপ্রেসওয়ে গ্রিড এবং মাল্টিমোডাল পরিবহন ব্যবস্থা গড়ে তোলা হবে। এছাড়া সড়ক সুরক্ষায় এবং অতিরিক্ত পণ্য পরিবহন নিয়ন্ত্রণে স্মার্ট মনিটরিং ও এক্সেল লোড নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা হবে।
ঢাকার যানজট নিরসন ও নতুন সেতু নির্মাণ
রাজধানী ঢাকার যানজট দূর করার নানামুখী উদ্যোগের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শহরের ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে রিং রোড ও রেডিয়াল রোড নেটওয়ার্ক নির্মাণের কাজ চলছে। একই সঙ্গে যানজটপ্রবণ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ওভারপাস ও আন্ডারপাস নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
যোগাযোগের নতুন দিগন্ত উন্মোচনে দ্বিতীয় যমুনা সেতু এবং পাটুরিয়া-দৌলতদিয়া এলাকায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনাও সরকারের প্রক্রিয়াকরণে রয়েছে বলে জানান তিনি।
রেলওয়ের আধুনিকায়নে ২০৪৫ সালের মাস্টারপ্ল্যান
বাংলাদেশ রেলওয়েকে জাতীয় পরিবহনের প্রধান চালিকাশক্তি হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী জানান, ২০৪৫ সালের মধ্যে তিন ধাপে মোট ২৪টি বড় প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। যাত্রী ও পণ্য পরিবহন আরও সহজ করতে দেশের প্রতিটি রেলপথকে ধাপে ধাপে ডুয়েলগেজে রূপান্তর করা হবে।
তিনি আরও জানান, যাত্রীসেবার মান ও সক্ষমতা বাড়াতে আগামী বছরগুলোতে দেশের রেল নেটওয়ার্কে আন্তঃনগর ও কমিউটার ট্রেনের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হবে।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
জাতীয় | ১৭ জুন, ২০২৬
নারায়নগঞ্জ | ১৭ জুন, ২০২৬
আন্তর্জাতিক | ১৭ জুন, ২০২৬
জাতীয় | ১৭ জুন, ২০২৬
জাতীয় | ১৭ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।