এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে একটি সামরিক যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে দুর্ঘটনায় পাইলট অক্ষত অবস্থায় বিমান থেকে নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন। স্থানীয় সময় শনিবার দুপুরে ওয়াশিংটনের ইয়াকিমা কাউন্টির একটি পাহাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজের বরাতে জানা যায়, বিধ্বস্ত বিমানটি ‘এফ/এ-১৮ হর্নেট’ (F/A-18 Hornet) মডেলের একটি যুদ্ধবিমান। এটি ক্যালিফোর্নিয়ার ‘মেরিন কোর এয়ার স্টেশন মিরামার’-এর অধীনস্থ ছিল।
মেরিন এয়ারক্রাফট গ্রুপ ১১ এবং থার্ড মেরিন এয়ারক্রাফট উইংয়ের এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, শনিবার দুপুর আনুমানিক ১২টার দিকে রিমরক লেকের নিকটবর্তী পাহাড়ি অঞ্চলে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়।
কর্মকর্তারা জানিয়েছেন, নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। যুদ্ধবিমানটি আছড়ে পড়ার পূর্বমুহূর্তে পাইলট সফলভাবে জরুরি বহির্গমন (ইজেক্ট) করতে সক্ষম হন। পরবর্তীতে স্থানীয় শেরিফ কার্যালয়ের কর্মকর্তারা তাঁকে উদ্ধার করেন। বিমানটি বিধ্বস্ত হওয়ার সঠিক কারণ খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
মার্চ ২৯, ২০২৬
সেপ্টেম্বর ৩, ২০২৫
আগস্ট ২, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাম্পাস | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।