এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাগুরা জেলা শাখার আমির অধ্যাপক এম বি বাকেরকে দ্বিতীয়বারের মতো তাঁর দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর দলীয় রুকনিয়াত (সদস্যপদ) তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।
গতকাল শুক্রবার (১২ জুন) দুপুরে মাগুরা জেলা জামায়াতের দোয়ারপাড় কার্যালয়ে অনুষ্ঠিত জেলা শূরা ও কর্মপরিষদের এক বিশেষ সভায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
সভায় যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুবারক হোসেন কেন্দ্রীয় কমিটির এই সিদ্ধান্ত ঘোষণা করেন। এ সময় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও শ্রীপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড. আলমগীর বিশ্বাস এবং যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আব্দুল মতিন উপস্থিত ছিলেন।
এম বি বাকেরের অব্যাহতির পর জেলা জামায়াতের সাংগঠনিক কার্যক্রম গতিশীল রাখতে সহকারী অধ্যাপক সাঈদ আহমেদ বাচ্চুকে ভারপ্রাপ্ত জেলা আমির এবং সহকারী অধ্যাপক মশিয়ার রহমানকে ভারপ্রাপ্ত জেলা সেক্রেটারি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, এর আগে ২০২৫ সালের জুলাই মাসে একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামিদের জামিনের তদ্বিরে প্রত্যয়নপত্র দেওয়ার অভিযোগে ছাত্র-জনতার আন্দোলনের মুখে এম বি বাকেরকে জেলা আমিরের পদ থেকে অপসারণ করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর কেন্দ্রীয় সিদ্ধান্তে তাঁকে আবারও জেলা আমিরের পদে পুনর্বহাল করা হয়।
কিন্তু সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এবং পরবর্তী সময়ে তাঁর বিরুদ্ধে সংগঠনের অভ্যন্তরে স্বজনপ্রীতি, অনিয়ম, দুর্নীতি ও অর্থনৈতিক অস্বচ্ছতাসহ নানা অভিযোগ ওঠে। স্থানীয় নেতা-কর্মীরা এসব অভিযোগের প্রতিকার চেয়ে কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানসহ দলের শীর্ষ নেতৃত্বের কাছে একাধিক লিখিত আবেদন জমা দেন।
লিখিত অভিযোগগুলোর মধ্যে রয়েছে—একটি প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে দল পরিচালনা করা, নির্বাচনি তহবিলের অর্থ ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করা, সালিশ ও চাকরি বাণিজ্য, জমি ক্রয়-বিক্রয়ে আর্থিক অনিয়ম এবং স্থানীয় নেতৃত্ব নির্বাচনে দলীয় গঠনতন্ত্র উপেক্ষা করে নিজের পছন্দকে প্রাধান্য দেওয়া। এছাড়া সুদভিত্তিক কার্যক্রমে (সঞ্চয়পত্রে বিনিয়োগ) সম্পৃক্ততা এবং মতবিরোধের জেরে বিভিন্ন স্তরের নেতাদের অন্যায়ভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার অভিযোগও বর্তমানে কেন্দ্রীয়ভাবে তদন্তাধীন রয়েছে।
অব্যাহতির বিষয়ে জানতে চাওয়া হলে অধ্যাপক এম বি বাকের জানান, তাঁকে জেলা আমিরের দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে এবং তাঁর রুকনিয়াত তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।
মাগুরা জেলা জামায়াতের নবনিযুক্ত ভারপ্রাপ্ত আমির অধ্যাপক সাঈদ আহমেদ বাচ্চু জানান, এম বি বাকেরকে আপাতত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন পাওয়ার পর স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
মার্চ ১৬, ২০২৫
নভেম্বর ১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।