এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সামাজিক সংগঠন ‘ঐক্যবদ্ধ আখাউড়া’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৮ মে) সকালে উপজেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের আহ্বায়ক মো. আমজাদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মূখ্য সমন্বয়ক মো. রোবায়েদ এবং সিনিয়র সদস্য কে. এম ফখরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় প্রকৌশলী-২ মো. আহসান হাবীব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মো. বোরহান উদ্দিন খাঁন, আখাউড়া রেলওয়ে জংশনের উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. মাহবুবুল আলম, আখাউড়া হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা আসয়াদ আল হাবিব এবং আখাউড়া ব্লাড ফাউন্ডেশনের সভাপতি ও দৈনিক খোলা চোখ পত্রিকার উপজেলা প্রতিনিধি শাহাবুদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্যসচিব মাওলানা ইমরান হোসাইন। এ সময় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা সংগঠনটির বিগত এক বছরের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, ‘ঐক্যবদ্ধ আখাউড়া’ স্বল্প সময়ের মধ্যেই তাদের কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। বক্তারা আশা প্রকাশ করেন, সংগঠনটি আগামী দিনে তাদের সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করবে এবং জনকল্যাণমূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান রাখায় আখাউড়া প্রেসক্লাব, সাংবাদিক কল্যাণ সোসাইটি ও আখাউড়া ব্লাড ফাউন্ডেশনসহ আমন্ত্রিত অতিথি এবং সংগঠনের কৃতি সদস্যদের মাঝে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।
জানু ১৫, ২০২৫
অক্টোবর ২৮, ২০২৪
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
রাজধানী | ৩ অক্টোবর, ২০২৬
আন্তর্জাতিক | ৩ অক্টোবর, ২০২৬
ভারত | ৩ অক্টোবর, ২০২৬
রাজধানী | ৩ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।