এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
রবিবার (৮ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক ফারজানা রুবার সভাপতিত্বে এবং যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফরহাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া।
এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তামান্না ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাহিদা সুলতানা, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা তানিয়া আক্তার, আখাউড়া প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী হান্নান খাদেমসহ দীপিকা রানী দাস ও রচনা আক্তার।
আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর অধিকার ও মর্যাদা রক্ষায় সমাজের সকলকে একযোগে কাজ করতে হবে। নারীদের অবহেলা বা বৈষম্যের সুযোগ নেই উল্লেখ করে বক্তারা বলেন, নারীকে শুধু পারিবারিক পরিচয়ে নয়, সমাজের সমান অধিকারসম্পন্ন মানুষ হিসেবে মূল্যায়ন করা প্রয়োজন। পাশাপাশি মেয়েদের শিক্ষা নিশ্চিত করে তাদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তারা।
জুলাই ৩০, ২০২৫
ডিসেম্বর ১০, ২০২৪
ডিসেম্বর ১৩, ২০২৪
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৭ জুন, ২০২৬
নোয়াখালী | ৭ জুন, ২০২৬
জাতীয় | ৭ জুন, ২০২৬
জাতীয় | ৭ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।