এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল মন্তব্য করেছেন যে, জুলাই গণহত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা শারীরিকভাবে দেশে না থাকলেও তার প্রবর্তিত রাজনৈতিক সংস্কৃতি এখনো বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে রয়ে গেছে। এমনকি যারা তাকে পতনের আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল, তাদের অনেকের মধ্যেও এখনো সেই রাজনীতির গভীর ছাপ লক্ষ্য করা যাচ্ছে।
রবিবার (৮ মার্চ) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘শেখ হাসিনার রাজনীতি’ শিরোনামে দেওয়া এক পোস্টে তিনি এই পর্যবেক্ষণ তুলে ধরেন।
পোস্টে ড. আসিফ নজরুল শেখ হাসিনার রাজনীতির তিনটি নেতিবাচক দিক চিহ্নিত করেছেন। প্রথমত, ‘মালিকানার রাজনীতি’। তিনি বলেন, শেখ হাসিনা নিজেকে মুক্তিযুদ্ধের একক মালিক মনে করতেন। তার ধারণা ছিল, কেবল তিনি এবং তার অনুসারীরাই যুদ্ধের দাবিদার; আর তার বিরোধিতা করা মানেই মুক্তিযুদ্ধের বিরোধিতা করা। এই মানসিকতা এখনো অনেকের মধ্যে সক্রিয়।
দ্বিতীয়ত, ‘ট্যাগ দেওয়ার রাজনীতি’। তিনি উল্লেখ করেন যে, আগে আওয়ামী লীগ বিরোধীদের ‘রাজাকার’ বা ‘পাকিস্তানপন্থী’ তকমা দিয়ে দমন করা হতো। সেই রূপ বদলে এখন অনেকে নতুন নতুন তকমা ব্যবহার করছেন—যেমন ‘ফ্যাসিস্টের দোসর’, ‘ভারতের দালাল’ বা ‘জুলাই গাদ্দার’। অবাক করা বিষয় হলো, দীর্ঘ সময় আওয়ামী লীগের হাতে যারা নির্যাতিত হয়েছেন, তাদেরও আজ নতুন শক্তির একনিষ্ঠ অনুসারীদের কাছে এমন ট্যাগ শুনতে হচ্ছে।
তৃতীয়ত, ‘ভিকটিম হুডের রাজনীতি’। ড. আসিফ নজরুলের মতে, ‘আমি ভিকটিম ছিলাম, তাই এখন শিকারি হওয়ার অধিকার আমার আছে’—এই বিকৃত মানসিকতা ছিল শেখ হাসিনার রাজনীতির একটি অন্যতম বৈশিষ্ট্য, যা এখনো আমাদের সমাজে বহাল তবিয়তে টিকে আছে। সবশেষে আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে, আমরা শুধু শেখ হাসিনার শাসনের অবসানের আন্দোলন করেছি, কিন্তু তার রাজনৈতিক সংস্কৃতিকে অনেকটা নিজের ভেতরই লালন করছি।
মার্চ ৭, ২০২৬
মার্চ ১, ২০২৬
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৭ জুন, ২০২৬
নোয়াখালী | ৭ জুন, ২০২৬
জাতীয় | ৭ জুন, ২০২৬
জাতীয় | ৭ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।